চট্টগ্রাম অটো-টেম্পো শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- ১৩০৯/৮৭) নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় বিআরটিসি মার্কেটের ফেডারেশন ও আঞ্চলিক কমিটির কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা নির্বাচিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা, সাধারণ সম্পাদক অলি আহমদ। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়া থানাধীন […]