চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজিচালিত টেক্সি ও টেম্পোর সংঘর্ষে প্রাণ হারিয়েছে দুই বছর বয়সী মো. ইমরান নামের এক শিশু। নিহত ইমরান উপজেলার কধুরখীল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলী আকবরের পুরাতন বাড়ির মো.মান্নানের ছেলে। শুক্রবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কের জোটপুকুর এলাকায় এই সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির টেক্সিটি (চট্টগ্রাম-থ ১৩-৩৯৬৬) কানুনগোপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় আরেকটি গাড়িকে ওভারটেক করলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী টেম্পোর সাথে সংঘর্ষ হয়। এতে টেম্পোতে থাকা শিশুটি […]