বান্দরবান-কেরানিরহাট সড়কে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এতে পুলিশ সদস্যসহ আরও ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান-কেরানিহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. সামসু ময়মনসিংহের বাসিন্দা ও নিহত ব্যবসায়ী মো. হোসেন (৫০) বান্দরবানের গোয়ালিয়া খোলা এলাকার মৃত নজির মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বান্দরবান-কেরানিহাট সড়কের মানুরটেক নামক স্থানে চট্টগ্রাম থেকে চিনিবোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে ট্রাকের হেলপার সামসু নিহত হন। এ ঘটনায় ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যও আহত হন। অন্যদিকে, একই সড়কে সকালে বিশ্ববিদ্যালয় এলাকায় […]