চট্টগ্রাম নগরীর একটি গুদাম থেকে কেএনএফের আরও ১১ হাজার ৭৮৫ পিস ইউনিফর্ম জব্দ করা হয়েছে। সোমবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকায় একটি গুদাম থেকে ইউনিফর্মগুলো জব্দ করা হয়। পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নগর পুলিশের কেউ কথা বলতে রাজি হননি। পুলিশের ওই সূত্র জানিয়েছে, ইউনিফর্মগুলো এর আগে পার্বত্য চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) জব্দ করা ইউনিফর্মের মতোই। জানতে চাইলে বায়েজিদ বোস্তামি থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মামলাটি তদন্তাধীন […]