আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে চট্টগ্রামসহ সারাদেশে একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের অধীনে অংশ নেবে ১ লাখ ৪০ হাজার ৯২৭ জন শিক্ষার্থী। গত বছর অংশ নিয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। সে হিসেবে এবার পরীক্ষার্থী কমেছে ৪ হাজার ৬৬৩ জন। এবছর মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা ৭৯ হাজার ১৬২ জন এবং ছাত্র সংখ্যা ৬১ হাজার ৭৬৫ জন। এবারের পরীক্ষায় ছাত্রের তুলনায় ১৭ হাজার ৩৯৭ জন ছাত্রী বেশি রয়েছে। […]