জুলাই-আগস্ট আন্দোলনে গণহত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিন অস্ত্রধারী ফিরোজকেও তোলা হয়। দুই জনের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে ট্রাইব্যুনাল সূত্র। এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল […]