ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মায়ানমারে ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রী নিয়ে চট্টগ্রাম নৌজেটি ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র অভিযান’। আজ মঙ্গলবার জাহাজটি প্রায় ১২০ টন ত্রাণ নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সকল কার্যক্রম পরিদর্শন করেন এবং মায়ানমার গমনকারী নৌসদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। জাহাজ আগামী ১১ এপ্রিল ২০২৫ মায়ানমারের ইয়াঙ্গুন বন্দরে পৌঁছে বাংলাদেশের পক্ষ থেকে মায়ানমার সরকারের প্রতিনিধি দলের কাছে সকল ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের মাননীয় […]