চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পাইরাং পাহাড়ি এলাকায় ৩০ বছর বয়সী এক বন্যহাতির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বনদস্যুরা হাতিটি খুন করে দাঁত খুর লুট করে নিয়ে গেছে। বুধবার (৯ এপ্রিল) ৩টার দিকে বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের পাইরাং মনুরমা ঝিরিতে হাতিটি মৃত অবস্থায় পাওয়া যায়। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম বলেন, হাতিটির মৃত্যুর খবর পাওয়া পর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ডিএফওকে অবহিত করা হয়েছে। রাতে উনি আসবেন বলে জানান। এই ব্যাপারে জলদি রেঞ্জ কর্মকর্তা […]