জুলাই গণঅভ্যুত্থানে নিহত চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিম স্মরণে আগামী ১৬ই জুলাই বিশাল ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মহানগর, উত্তর, দক্ষিণ জেলা এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যৌথ উদ্যেগে উক্ত ছাত্র সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার শিকলবাহা ক্রসিং মেগা কনভেনশন হলে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য […]