কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব ১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বাজারছড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে কারবারিরা অবস্থান করছে- এমন তথ্যের প্রেক্ষিতে ৪ জুন বুধবার র্যাব-১৫ এর চৌকস দল দীর্ঘ ১০ ঘণ্টার সফল অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক মাদক কারবারীকে গ্রেপ্তার করে। অপর একজন মাদককারবারী কৌশলে দৌড়ে […]