চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণের গয়না লুটে নিয়ে গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া গ্রামের প্রবাসী দিবাকর বলের ঘরে এ ঘটনা ঘটেছে। আহত অর্পণ বলকে (২৪) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিবাকরের স্ত্রী পলি বল বলেন, রাত ২টার দিকে ডাকাতরা ঘরে ঢুকে আমাকে ও আমার […]