চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৬) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭ টার দিকে গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ঘোনায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দু রশিদ মেম্বারের বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ ফারুক আজমের ছেলে । নিহতের মামা কাজী মহিব উল্লাহ্ পূর্বকোণকে জানান, ঈদুল আযহা উপলক্ষে এবার দুবাই প্রবাসী ফারুক আজম পরিবার নিয়ে নিজ বাড়ি বাঁশখালীতে আসেন। সকালে সকলের অগোচরে শিশু সাজিদুল […]