চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে চাঞ্চল্যকর কৃষক দুলায়েত হত্যা মামলার পলাতক আসামি মো. তৈয়ব উল্লাহকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৈয়ব উল্লাহ উপজেলার বাগানবাজর ইউনিয়নের বলিপাড়া গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে। ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৯ জানুয়ারি উপজেলার বাগান বাজার ইউনিয়নের রুপাই খাল হতে দুষ্কৃতিকারীরা বালু উত্তোলন করে নিহত দুলায়েত হোসেন (৬০) ফসলি জমি ক্ষতি করে। এই […]