নতুন এমপিওভুক্ত হওয়া ২৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৯ বছর পর নতুন ২৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো।
আজ বুধবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় গণভবনে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর আগে মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমপিওভুক্তির ঘোষণার কথা জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, সর্বশেষ ২০১০ সালে এক হাজার ৬৪২টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছিল। তারপর দীর্ঘদিন এ কার্যক্রম বন্ধ থাকলেও চলতি বছর থেকে সরকার এটি নিয়ে কাজ শুরু করেছিল।
বিস্তারিত আসছে…………………
পূর্বকোণ/পিআর


















