চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

এবার স্বেচ্ছাসেবক লীগ সভাপতিকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ১২:৩৭ অপরাহ্ণ

ক্যাসিনোকাণ্ডে জড়িত থাকায় স্বেচ্চাসেবক লীগের সভাপতি পদ থেকে মোল্লা মো. আবু কাওসারকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) রাজধানীর ধানমন্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

গত সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) কাওসারসহ তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নীলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সল্যুয়েশন লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করে।

এনবিআর সূত্রে জানা যায়, চিঠিতে তাদের নিজস্ব ব্যাংক হিসাবের পাশাপাশি তাদের প্রতিষ্ঠানের নামে কোনো টাকা উত্তোলন ও স্থানান্তর না করারও নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, মোল্লা আবু কাউসার, তার স্ত্রী পারভীন লুনা, মেয়ে নুজহাত নাদিয়া নিলা এবং তাদের প্রতিষ্ঠান ফাইন পাওয়ার সলিউশন লিমিটেডের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত থাকবে। পাশাপাশি নির্দেশ দেয়া হয়েছে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, যুবলীগ নেতা কেএম মাসুদুর রহমান, কাউন্সিলর মিজানুর রহমান মিজান ও তারেকুজ্জামান রাজিব এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অনুসন্ধান এবং জব্দেরও।

পূর্বকোণ/পিআর       

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট