চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

চীনে টানা বৃষ্টিতে ভূমিধসে ১৬ প্রাণহানি

চীনে টানা বৃষ্টিতে ভূমিধসে ১৬ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:২৮ অপরাহ্ণ

চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।

 

 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া বার্তা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে।

 

জিয়াংশি প্রদেশের সুয়িচুয়ান কাউন্টিতে টানা কয়েক দিনের মুষলধারায় বৃষ্টির কারণে এই বিপর্যয় ও ভূতাত্ত্বিক দুর্যোগ দেখা দেয়। সাম্প্রতিক মাসগুলোতে ওই অঞ্চলে ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতায় এটি ঘটে।

 

পরিস্থিতি মোকাবিলায় বুধবার বিকেল পর্যন্ত সুয়িচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

 

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট