চট্টগ্রাম বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

‘এ ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই’

বাংলাদেশ-ভারত ট্রেন চালু বিষয়ে রণধীর জয়সওয়াল

‘এ ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই’

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫০ অপরাহ্ণ

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ ট্রেনগুলো আবারও চালুর গুঞ্জনের ব্যাপারে দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে এক সাংবাদিক ট্রেন চলাচল শুরুর ব্যাপারে প্রশ্ন করলে তিনি এক কথায় উত্তর দেন, “এ ব্যাপারে আমার কাছে কোনো আপডেট নেই।”

 

এদিকে বাংলাদেশ রেলওয়ের সূত্র জানায়, দুই দেশ সম্মত হলে আগামী মাস থেকেই ট্রেনগুলোর চলাচল শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একই বৈঠকে রাজশাহী থেকে কলকাতা রুটে নতুন একটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাবও দেবে বাংলাদেশ। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে পদ্মা সেতু হয়ে পরিচালনার আগ্রহের কথা জানাবে বাংলাদেশ রেলওয়ে।

 

বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানান, মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে ভারতীয় রেলওয়েরও আগ্রহ রয়েছে। তবে ট্রেন তিনটির চলাচল শুরুর ক্ষেত্রে শুধু দুই দেশের রেল কর্তৃপক্ষের সম্মতি যথেষ্ট নয়। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের মতামত প্রয়োজন হবে। 

 

তবে আন্তঃদেশীয় ট্রেন চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক পর্যায় থেকেই আসবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই থেকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচল স্থগিত হওয়ার পর দুই দেশের মধ্যে এখনো তা চালু হয়নি।

 

পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট