চট্টগ্রাম রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লোডশেডিং হওয়ায় বিদ্যুৎকর্মীকে কসম খাওয়ালো গ্রামবাসী

ভারতের ঘটনা

লোডশেডিং হওয়ায় বিদ্যুৎকর্মীকে কসম খাওয়ালো গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

৩০ আগস্ট, ২০২৬ | ৩:০৪ অপরাহ্ণ

ভারতের লখনৌর গোন্ডা গ্রামে প্রায়ই বিদ্যুৎ থাকে না। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামের মানুষ স্থানীয় বিদ্যুৎকেন্দ্রে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এ সময় তারা হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ ‘হনুমান চালিশা’ নিয়ে যান। তারা বিদ্যুৎকেন্দ্রের জুনিয়র ইঞ্জিনিয়ারকে ওই গ্রন্থে হাত রেখে বলতে বলেন, ২৪ ঘণ্টায় আসলে তাদের কতটুকু বিদ্যুৎ দেওয়া হচ্ছে।

 

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত শুক্রবার কাত্রা বাজার বিদ্যুৎকেন্দ্রে এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ গ্রামবাসী এ সময় জুনিয়র ইঞ্জিনিয়ারকে জেরা করতে থাকে। যা অন্যরা মোবাইল ফোনের ক্যামেরায় ধারন করেন।

 

গ্রামবাসী অভিযোগ করেন, বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ থাকলেও তাদের গ্রিডে বিদ্যুৎ দেওয়া হয় না। তারা বলেন, দিনে দুই ঘণ্টাও তাদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়া হয় না। আর এই সমস্যা গত ছয় মাস ধরে চলছে।

 

বিদ্যুৎকেন্দ্রের পক্ষ থেকে পরবর্তীতে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করা হয়। এতে বলা হয়, গ্রামবাসী এখানে এসে তাদের কর্মীদের হুমকি ও মারধর ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতি করেছে।

 

এ ঘটনার পর স্থানীয় এমএলএ বাওয়ান সিং ৫ এমভিএ একটি ট্রান্সফরমার দ্রুত চালু এবং ১০ সেপ্টেম্বরের মধ্যে এই বিদ্যুৎ সমস্যার সমাধান করতে নির্দেশনা দিয়েছেন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট