চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজার ছাড়িয়েছে

নেপালে মৃত্যু বেড়ে ২৭০, নিখোঁজ হাজার ছাড়িয়েছে

অনলাইন ডেস্ক

২৭ আগস্ট, ২০২৬ | ৪:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের খবরে নেপালের পর্যটন কর্মকর্তা ও পুলিশ জানায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত ১৫০০ জন নিখোঁজ, যার মধ্যে ৮০০ জন বিদেশি পর্যটক।

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালে অন্তত ৫৪ জন মার্কিন পর্যটক নিখোঁজ হয়েছেন। নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ আকস্মিক বন্যায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার ও প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র গভীর সমবেদনা জানিয়েছে। নেপালকে ৫ লাখ ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বন্যাকবলিত জনগোষ্ঠীর জন্য জরুরি আশ্রয়, পানি, স্যানিটেশন ও অন্যান্য ত্রাণসামগ্রী সরবরাহে এই অর্থ ব্যয় করা হবে।

 

কাদা-জলে তলিয়ে যাওয়া রাস্তায় হতাহত ও জীবিত ব্যক্তিদের সরিয়ে নিতে উদ্ধারকারীরা এক্সক্যাভেটর ব্যবহার করছেন।

 

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ জানান, ৩৪ জন অস্ট্রেলীয় নাগরিক নিখোঁজ রয়েছেন। অপরদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ১০৫ জন নিখোঁজ রয়েছে, এর মধ্যে কলকাতার ৩২ জন।

 

নেপাল পুলিশ কতৃক প্রকাশিত ছবিতে দেখা গেছে, নদীর পানির স্রোতে বাড়িঘর ভেসে যাচ্ছে। পুলিশের তথ্যমতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে র্দাড়িয়েছে ২৭০ জনে।

 

পুলিশের একজন মুখপাত্র গতকাল বুধবার এএফপিকে বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো স্পষ্ট নয়। তবে নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে তাঁরা সতর্ক করেছেন। নেপাল সেনাবাহিনী জানিয়েছে, তারা দুর্গত এলাকায় হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা কর্মী মোতায়েন করেছে।

পূর্বকোণ/আদর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট