চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

অনমের স্বল্পদৈর্ঘ্যে শিনা

২৩ অক্টোবর, ২০১৯ | ১২:৫৫ পূর্বাহ্ণ

পাঁচ বছর পর আবারও বাংলাদেশের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ভারতের শিনা চৌহান। ‘দেবী’র নির্মাতা অনম বিশ্বাসের নতুন চলচ্চিত্রে দেখা যাবে তাকে। এর নাম রাখা হয়েছে ‘আনফেয়ার’। ইতোমধ্যে এতে কাজ করার চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী। গতকাল মঙ্গলবার সকালে খবরটি জানিয়েছেন শিনা। ছবিটির বিষয়বস্তু প্রসঙ্গে ৩২ বছর বয়সী এই তারকা বলেন, ‘সেকেলে ধ্যান-ধারণা ভাঙার বার্তা নিয়ে গল্পটি সাজানো। এটি আমাদের উপমহাদেশের খুব পরিচিত কিছু চিত্র। কিন্তু আমরা এটি গল্পে বলার চেষ্টা করেছি।’ ১৫ মিনিট ব্যাপ্তির ‘আনফেয়ার’ ছবির চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ চিত্রনাট্যকার ফ্রেজার স্কট। তার লেখা চিত্রনাট্য নিয়ে নতুন ছবি বানাবেন অস্কার জয়ী শেখর কাপুর। ‘আনফেয়ার’-এ দেখা যাবে, ক্যারিয়ার গড়তে গ্রাম থেকে শহরে আসেন শিনা। কিন্তু সেখানে বৈষম্যের শিকার হন তিনি। ছবিটির ক্রিয়েটিভ প্রযোজক হিসেবে থাকছেন মুসাফির সৈয়দ। শিনার কথায়, ‘অনম বিশ্বাসের কাজ খুব পছন্দ আমার। তিনি আমাকে ডাকায় খুব খুশি হয়েছি। এমন বিষয়বস্তুর স্বল্পদৈর্ঘ্য ছবিটিতে কাজের সুযোগ পাওয়া সম্মানের ব্যাপার।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট