চট্টগ্রাম বুধবার, ০৪ মার্চ, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের পটিয়ায় পিকআপের চাপায় ফাতাহুল বারী তারেক (১৯) নামে এক বাইক আরোহী নিহত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার ধলঘাট ইউনিয়নের পটিয়া-বোলাখালী সড়কের কৃষ্ণখালীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক নন্দেরখীল গ্রামের আবদুল বারেক সওদাগরের ছেলে। স্থানীয়রা জানান, নিহত তারেক মোটরসাইকেলে বাড়ি থেকে পটিয়া সদরের ব্যাংকে যাচ্ছিল। কৃঞ্জখালী বাজারের কাছে পৌঁছলে বোয়ালখালীমুখী একটি ইটবাহী পিকআপ তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে বিজিসি ট্রাস্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল। ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে পুলিশে দিয়েছে। […]

১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:২১:৪৬,

১৬ সেপ্টেম্বর, ২০২৩ ০৪:৫১:৪৮

১৫ সেপ্টেম্বর, ২০২৩ ১১:২৮:০৬

১৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৯:৩১:৫৫