
চকরিয়া-পেকুয়া প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:৫১ অপরাহ্ণ
কক্সবাজারের চকরিয়ায় সড়কের পাশ থেকে একদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পৌরশহরের থানা রাস্তার মাথা এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।
চকরিয়া থানার এসআই মো. সুজাউদ-দৌলা ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন। নবজাতকের একটি হাত ভাঙ্গা ছিল। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, লাশের পরিচয় সনাক্তের জন্য ডিএনএ টেস্ট করা হবে। পরে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।
পূর্বকোণ/জাহেদ/এএইচ

বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
| যোহর শুরু | ১১ঃ৫৪ |
| আসর শুরু | ৪ঃ২৩ |
| মাগরিব শুরু | ৬ঃ১৯ |
| এশা শুরু | ৭ঃ৩২ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ১৪ |
| সুর্যোদয় | ৫ঃ৩৩ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


