বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও জনতার যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের নারিচবুনিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। একই দিন দুপুরে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম এর সত্যতা নিশ্চিত করেন। আটক মুহাম্মদ জুলহাস (২৭) বাইশারী নারিচবুনিয়া এলাকার বাসিন্দা মো. ইউনুস প্রকাশ মাইক ইউনুসের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড নারিচবুনিয়া এলাকার বটতলী বাজারে মুহাম্মদ জুলহাস […]