কক্সবাজারের উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের দৌছড়ি এলাকায় বন বিভাগের পাহাড় কেটে ঘর নির্মাণের সময় পাহাড়ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাহাব উদ্দিন (২৫) ওই এলাকার আব্দু জলিলের ছেলে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দৌছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌছড়ি বন বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি। তিনি জানান, দৌছড়ি এলাকার আবু শমা নামের এক ব্যক্তির মাটি কাটার পয়েন্টে পাহাড় কাটার সময় উপর থেকে পাথর মিশ্রিত মাটিধসে পড়ে এতে ঘটনাস্থলে তার মৃত্যু […]