রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি) এলপিসি শাখার কর্মচারী মো. আল-আমিন (৩৫) কাভার্ডভ্যান চাপায় নিহত হয়েছেন। নিহত আল আমিন কাপ্তাই উপজেলার তালপট্টি এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোর ৫টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, আল আমিন ট্রাকে করে কাপ্তাই বিএফআইডিসির মালামাল নিয়ে ঢাকায় ডেলিভারি দিতে গিয়েছিল। মালামাল পৌঁছে দেওয়ার পর গতকাল সোমবার রাতে তারা ঢাকা থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে ট্রাক নিয়ে ফিরছিল। আজ (মঙ্গলবার) ভোর ৫টায় ট্রাকটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা […]