ঢাকা থেকে অপহৃত এক কিশোরীকে কক্সবাজার থেকে উদ্ধার করে অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার বিক্রমপুর গার্ডেন সিটি থেকে ৯ম শ্রেণির ছাত্রীকে (১৫) অপহরণ করা হয়। অপহরণকারী আলীম মির্জা শান্ত (৩২) নামে এক ব্যক্তি কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে কক্সবাজারে নিয়ে আসে। অপহরণকারী বরিশালের মুলাদী থানার জলক্ষীপুরের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় ভিকটিমের পরিবার ঢাকার কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করে। র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং গত […]