চট্টগ্রামের বাঁশখালীতে মামার বাড়ির পিছন থেকে ফোরকান (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও গোয়াজর পাড়া এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক সাধনপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও হাজির পাড়া ফজর আলী তালুকদার বাড়ির মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, নিহত যুবকের গায়ে ছিল হাফ গেঞ্জি ও নরমাল প্যান্ট। গলায় হাল্কা আঘাতের চিহ্ন রয়েছে। সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন, নিহত […]