চট্টগ্রামের লোহাগাড়ায় বেপরোয়া গতির রিলাক্স পরিবহনের একটি বাসের সাথে দুটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে পাঁচ জন পুরুষ, তিন জন নারী ও দুইটি শিশু। তবে এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি বনরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঘন্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। পরে লোহাগাড়া ফায়ার সার্ভিস ও লোহাগাড়া থানা পুলিশ টিম এসে যান চলাচল স্বাভাবিক করে। দোহাজারী হাইওয়ে থানার […]