সন্দ্বীপ। বঙ্গোপসাগরের বুকে গড়ে ওঠা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক জনপদ। আগে যোগাযোগ ও সাগরের ভাঙনরোধই ছিলো চার লাখ মানুষের মূল আকাক্সক্ষা। কিন্তু এতদিন কাক্সিক্ষত উন্নয়ন ছিল সুদূরপরাহত। তবে দেশের পটপরিবর্তনের পর উন্নয়নের জোয়ারে ভাসছে সাগরকন্যা সন্দ্বীপ। সন্দ্বীপে টেকসই বাঁধ নির্মাণ ও সীতাকুণ্ড ফেরিঘাট সুরক্ষায় প্রায় ১৩শ ৬২ কোটি টাকার দুটি প্রকল্প নিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। বোর্ডের নির্বাহী প্রকৌশলী ড. তানজীর সাইফ আহমেদ বলেন, উত্তর সন্দ্বীপের জেগে ওঠা ভূমি উন্নয়ন ও দক্ষিণ সন্দ্বীপে ভাঙনরোধে এবং সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট […]