বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিনদিন পর স্কুলছাত্রী অর্পা সুশীলের (১৪) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে লামা পৌরসভা সংলগ্ন মিশন গেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অর্পিতা পৌরসভা এলাকার মিশন গেট পাড়ার বাসিন্দা স্বপন সুশীলের মেয়ে। সে বিলছড়ি হেব্রন খ্রিস্টান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্পিতা সুশীলসহ চার বান্ধবী নদীর মিশন ঘাটে গোসল করতে যান। […]