জামায়াতে ইসলামীর আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের মনোনীত প্রার্থী দক্ষিণ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আমাদের সামনে রোজা স্বাগত জানাচ্ছে। রমজানের শিক্ষায় আমাদের দেশ ও নিজেকে পরিচালনা করতে হবে। এই পবিত্র রমজানে বদরের যুদ্ধের অনুপ্রেরণায় দ্বীন কায়েমে আমাদের শপথ নিতে হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে চাতরী চৌমুহনী এলাকায় উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষায় মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকারকে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য সহনীয় করতে এখনি কার্যকর […]