কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ নুর (২৫) নামে এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজাপালং ইউপির ওয়ালাপালং গ্রামের ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন। নিহত মোহাম্মদ নুর এম/৩২ ব্লকের আবু সৈয়দের ছেলে। ২০১৭ সালে পরিবারের সঙ্গে মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলা থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া নুর ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেডমাঝি ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত […]