কক্সবাজারের টেকনাফে ২০ রাউন্ড গুলিসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার গ্রামের মৃত হোছন আলীর ছেলে মো. সেলিম (৩৭) এবং তার স্ত্রী রাজিয়া আক্তার পুতুনি (৩০)। শনিবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টায় হ্নীলা ইউপির চৌধুরী পাড়া অশোক বৌদ্ধ বিহারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি জানান, হ্নীলা চৌধুরী পাড়া অশোক বৌদ্ধ বিহারের সামনে গতকাল রাতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয়। এসময় […]