চট্টগ্রামের সীতাকুণ্ডে পিকআপভ্যান থেকে লুট হওয়া ১২টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার ভাটিয়ারি বিএসবিএ হাসপাতাল এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হল- সীতাকুণ্ডের ভাটিয়ারি হাসনাবাদ গ্রামের আবু তাহেরের ছেলে তানজির হোসেন আমিন প্রকাশ তামিম (৩২) এবং একই এলাকার আনোয়ার (৪০)। জানা গেছে, রবিবার দিবাগত রাতে চট্টগ্রামের গরু ব্যবসায়ী মো. মাহফুজ আলম একটি পিকআপ ভ্যানযোগে ১২টি গরু নিয়ে বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম যাচ্ছিলেন। গাড়িটি সোনাইছড়ির বগুলাবাজার এলাকায় পৌঁছালে একদল […]