চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে মো. ইউসুফ মিয়া (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। রবিবার (১৯ অক্টোবর) ভোররাত ৫টায় রান্নাঘরের চালের সঙ্গে রশি পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ইউসুফ মিয়া মায়ানী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্ব মায়ানী গ্রামের ছেরু হাফেজ বাড়ির মো. খুরশিদ আলমের বড় ছেলে। নিহতের চাচী খালেদা আক্তার জানান, ইউসুফ মিয়া মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত ছিলেন। গত রাতে সে বাহির থেকে এসে ঘুমিয়ে পড়েছে। ভোরেও ঘুম থেকে উঠেছে তার মা দেখেছে। এই সময় সবার চোঁখ […]