চট্টগ্রামের সাতকানিয়ায় একটি বসতঘর থেকে প্রায় ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছেন এলাকাবাসী। পরে বনবিভাগ সাপটি সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করে দেয়। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোস্তাক আহমদের বসতঘর থেকে সাপটি এলাকাবাসী উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ জানান, বৃহস্পতিবার রাত ১১টায় আমার বসতঘরের একটি কক্ষে অজগর সাপটি দেখতে পাই। পরে আমি স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে সেখান থেকে বের করে একটি রশি দিয়ে বেঁধে রাখি। পরদিন (শুক্রবার) সকালে বন […]