চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম শিলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দিনের শুরুতে স্থানীয় একটি হলরুমে পোলিং এজেন্টদের নিয়ে অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেন তিনি। কর্মশালায় প্রার্থীর পক্ষে সংগঠিত ভোটারদের করণীয় ও নির্বাচনী প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়। এরপর তিনি ইউনিয়নের নটুয়ারটিলা, মিনাগাজির টিলা, শিলক বাজার, তেলের দিঘির পাড়, রাজাপাড়াসহ একাধিক স্পটে উঠান বৈঠক ও পথসভায় বক্তব্য দেন। এসব সভায় তিনি স্থানীয় ভোটার, ব্যবসায়ী, শিক্ষার্থী ও ধর্মীয় ব্যক্তিদের […]