চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে মোহাম্মদ মোস্তাকিম (৬) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার ডাবুয়া ইউনিয়নের খোশাল তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম স্থানীয় হাজী শামসুল আলম দারুল আরকাম মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র, খোশাল তালুকদার বাড়ির প্রবাসী মো. মুবিনের ছেলে। পরিবারের সদস্যদের অজান্তে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় মোস্তাকিম। পরিবার সূত্রে জানা গেছে, ওমরাহ হজের জন্য স্ত্রী ও মায়ের পাসপোর্ট করাতে সোমবার সকালে মোস্তাকিমের বাবা মুবিন চট্টগ্রামের মনসুরাবাদ পাসপোর্ট অফিসে যান। এসময় তার সঙ্গে […]