চট্টগ্রাম শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও ২৫ হাজার নগদ টাকা, মোবাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায় ডাকাতদল। শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের প্রবাসী আব্দুল মান্নান ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, শুক্রবার প্রবাসী আব্দুল মান্নানের বড় মেয়ের বিয়ে ছিলো। একে কেন্দ্র করে পরিবার ও আত্মীয়স্বজন বেশ কয়েকরাত ঠিকমতো ঘুমাতে না পারায় ঘটনার রাতে সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে। তবে পুরুষেরা সামনের বাড়িতে ছিলো। ঘরে মহিলারা অবস্থান করে। […]

২২ নভেম্বর, ২০২৫ ১৫:৩৭