কক্সবাজারের টেকনাফে পাচারের সময় ৪ হাজার ইয়াবাসহ মো. জাহেদ হোসেন পুতু (৬৩) নামে এক প্রাইভেট কার চালককে গ্রেপ্তার করেছে বিজিবি। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার শীলখালীতে বিজিবির একটি অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহেদ হোসেন গোদার বিল গ্রামের মৃত রমজান আলীর ছেলে। উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেট কার শীলখালী অস্থায়ী চেকপোস্টে আসলে কর্তব্যরত বিজিবি সদস্যরা থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে প্রাইভেট কারের […]