চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর পৃথক অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে বাঁশখালী সেনা ক্যাম্পের সদস্যরা বৈলছড়ি ইউনিয়ন ও চাম্বল বাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন বৈলছড়ির বদিউল আলম (৫০), তার সহযোগী দীপেশ চক্রবর্তী (৩৫), এবং চাম্বল বাজারের মো. সেকান্দার (৪০) ও মোহাম্মদ ফরহাদুল ইসলাম (৩৫)। অভিযানে তাদের কাছ থেকে সর্বমোট ৬৩৬ পিস ইয়াবা, ৬০ লিটার দেশীয় মদ, নগদ ৮ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। […]