চট্টগ্রাম শনিবার, ০৬ জুন, ২০২৬

সর্বশেষ:

রাউজানে হরিণ শিকারে গিয়ে গুলিতে নিহত এক ব্যক্তি

রাউজানে হরিণ শিকারে গিয়ে গুলিতে নিহত এক ব্যক্তি

ফটিকছড়ি সংবাদদাতা

৬ জুন, ২০২৬ | ১০:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজান হলদিয়া ইউনিয়নের একটি রাবার বাগানে হরিণ শিকার করতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন জমির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি।

 

শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জমির ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বালি বাপের বাড়ির তোফায়েল আহমেদের পুত্র।

 

খিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাউজানের হলদিয়া রাবার বাগানের বনাঞ্চলে দলবদ্ধভাবে হরিণ শিকারে গিয়েছিলেন জমির। সেখানে তিনি হঠাৎ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে ফটিকছড়ি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, নিহত ব্যক্তি তার সঙ্গীদের সাথে বনাঞ্চলে শিকারে গিয়েছিলেন এবং সেখানেই গুলিবিদ্ধ হন। পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে এবং এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট