চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন কমনওয়েলথের প্রতিনিধি দল। টেরি ডেইল ও সব্যসাচী ব্যানার্জি নামে কমনওয়েলথের প্রতিনিধি দলের দুই সদস্য রবিবার (৭ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এরপর তারা পৌর সদরের সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। ডিগ্রি কলেজ কেন্দ্রে উপস্থিত প্রতিনিধি দলের সদস্যদের ভোটকেন্দ্র ঘুরিয়ে দেখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কেএম রফিকুল ইসলাম। প্রায় দেড় ঘণ্টার বেশি সময় ধরে এ কেন্দ্রটিতে অবস্থান নেন তারা। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ভোটদান পদ্ধতির বিস্তারিত […]