চট্টগ্রাম-বাঁশখালী পিএবি সড়কের চেচুরিয়া এলাকায় সিএনজিচালিত অটোরিক্সা উল্টে শফিউল আলম জিহাদী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে শিশুসহ আরও দুইজন। নিহত শফিউল আলম জিহাদী কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের ছিরাদিয়া গ্রামের মৃত নুরুল হুদার ছেলে। আহতরা হলো- বৈলছড়ী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেচুরিয়া গ্রামের নাছির আহমদের মেয়ে মারুফা আকতার (১০) ও সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটার লাতু মিয়ার ছেলে ফোরকান (৩০)। শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় বৈলছড়ি ইউনিয়ন চেচুরিয়া […]