খাগড়াছড়ির মাটিরাঙ্গার ১০ নম্বর মুসলিমপুরের ১ নম্বর ওয়ার্ড এলাকায় বজ্রপাতে আরিফ হোসেন ( ১৮) নামে এক কিশোকের মৃত্যু হয়েছে। সে মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে তার মৃত্যু হয়। আরিফ হোসেন একই এলাকার আবুল হোসেনের মেঝো ছেলে। স্বজনরা জানায়, বিকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আরিফ তার বোনের বাসায় যাবার সময় সলিং রাস্তা অতিক্রম করতেই বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই সময় প্রচণ্ড শব্দে প্রকম্পিত হয়ে ঘটনাস্থলের ইটভেঙ্গে মাটিতে গর্ত হয়ে যায়। মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত […]