চট্টগ্রামের লোহাগাড়ায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিনজন আহত হয়েছেন। আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে বার আউলিয়া ডিগ্রি কলেজ গেটস্থ আরকান সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে ফোন করে জানানো হয়। বটতলী স্টেশনমুখী সিএনজিচালিত অটোরিকশা ও চট্টগ্রামমুখী প্রাইভেট কারে এ সংঘর্ষ হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আহতরা হলেন, চরম্বা ইউনিয়নের আতিয়ার পাড়ার আবদুল খালেকের ছেলে অটোচালক সেলিম (২৫), […]