চট্টগ্রামের বোয়ালখালীতে পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুই অটো রাইস মিলকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) উপজেলার হাজীরহাট এলাকায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী। তিনি বলেন, পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করায় দুইটি অটো রাইস মিলকে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর দুইটি মামলায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের প্রণীত বিধিমালা অনুযায়ী ধান, চাল, গম, […]