চট্টগ্রামের বোয়ালখালীতে মেহেদি অনুষ্ঠানের দিনেই অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছেন মো. রেজাউল করিম (৩৫) নামের এক প্রবাসী। তিনি উপজেলার আকুবদণ্ডী গ্রামের মো.আবু তালেবের ছেলে। শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে। তার চাচাতো ভাই মো.তানজিম বলেন, রেজাউলের বিয়ে উপলক্ষে সকাল ১১টার দিকে নগরী থেকে বাড়িতে আসছিলাম। এ সময় কালুরঘাটের পশ্চিম পাড়ে রেজাউলকে দাঁড়িয়ে থাকতে দেখি। চোখ মুখ লাল। সে এখানে কেন এসেছে জানতে চাইলে এলোমেলো কথা বলতে থাকে। সে কেন কিভাবে কালুরঘাট এসেছে জানে না। […]