কক্সবাজারের চকরিয়ায় অবৈধ অস্ত্র নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ উঠেছে সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাময়িক বহিষ্কৃত সভাপতি জাফর আলমের বিরুদ্ধে। বুধবার (২১ ফেব্রুয়ারি) মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরের পূর্বে রাত ১১টা ৫০মিনিটে অনুষ্ঠান সঞ্চালক রাজিবের কাছ থেকে স্পিকার কেড়ে নিয়ে শহীদ মিনারে আধিপত্য নিজের দখলে নেন। এ সময় শহীদ মিনার ও মাঠে উপস্থিত সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) […]