প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটারদের ভোট কেন্দ্রে আসতে কোনও চাপ সৃষ্টি করা হচ্ছে না। দায়িত্বের অংশ হিসেবে ভোটারদের ভোট কেন্দ্রে এসে অবাধে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। বরং ভোটবর্জনকারী পার্টিদের পক্ষ থেকে ভোট কেন্দ্রে না যাওয়ার চাপ সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে হোটেল সোনারগাঁওয়ে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ভোটারদের ভোট দিতে যেতে চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা কূটনীতিকরা তা জানতে চেয়েছেন। আমরা বলেছি, আমাদের তরফ […]